ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৩:২৩:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

হু’র অনুমোদন পেলে স্কুল শিক্ষার্থীদের টিকাদান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেলে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় এই বয়সী শিক্ষার্থীদের আপাতত ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘এখন আমরা ১৮ বছর থেকে তদূর্ধ্ব বয়সী নাগরিকদের টিকা দিচ্ছি। আমরা ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছি। এ সংখ্যাটি বিশাল। আমরা যেহেতু সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছি, কাজেই ১২ থেকে ১৭ বছর বয়সীদেরও টিকা দেবো। তবে এর আগে আমরা ডব্লিউএইচওর অনুমোদন নেবো।’

তিনি বলেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নেওয়ার চেষ্টা করছি। অনুমোদন পেলে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাদান কার্যক্রম শুরু হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যদিও ২২টি দেশ তাদের ১২ থেকে ১৮ বছর বয়সী নাগরিকদের টিকা দিচ্ছে। তারা এ ক্ষেত্রে তাদের নিজস্ব আইন ও প্রটোকল অনুসরণ করছে’।

চলতি মাসে আরও আড়াই কোটি টিকা আসছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমাদের টিকার ঘাটতি হবে না। চলতি মাসেই আরও আড়াই কোটি টিকা আসছে। এটি চূড়ান্ত হয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার সংক্রমণ এখন নিম্নমুখী। ফলে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর কিছু অন্যান্য রোগীদের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকায় ১২ থেকে ১৪ হাজারের মতো করোনা সিট খালি। এগুলোতে অন্যান্য রোগী ভর্তি করা হবে।’